ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার এয়ারবাস থেকে কেনা হচ্ছে ১০ উড়োজাহাজ

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 39

মার্কিন বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে সরকার। এ জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে আগামীকাল বুধবার চুক্তি হবে। বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ভূরাজনৈতিক চাপে নয়, যাত্রী চাহিদা বিবেচনায় নিয়েই এসব উড়োজাহাজ কেনা হচ্ছে।

এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে আজ মঙ্গলবার এক প্রেস বিফ্রিংয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একসঙ্গে ১০টি এয়ারবাস কেনার ঘোষণা দিয়ে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এর মধ্যে চারটি সুপ্রশস্থ (ওয়াইড বডি) এ ৩৫০-৯০০ এবং ছয়টি ন্যারো বডির এ ৩২১ নিও।

ব্রিফিংয়ে বিমানমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশের বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে গত ৩০ এপ্রিল ১৪টি বোয়িং কেনার চুক্তি করেছিলাম। ওই ক্রয়চুক্তির আলোকে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অতিরিক্ত ১১টি বোয়িং কেনার চুক্তি হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর একটি হোটেলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে চুক্তি সই অনুষ্ঠান হবে। তবে ১০টি উড়োজাহাজ কিনতে কত অর্থ খরচ হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি বাংলাদেশ বা এয়ারবাস।

বিমানমন্ত্রীর মতে, ভূরাজনৈতিক চাপে নয়, যাত্রী চাহিদা বিবেচনায় নিয়েই এসব উড়োজাহাজ কেনা হচ্ছে। বোয়িং কেনার বিষয়ে চলতি মাসেই তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনুযায়ীই ১৪টি বোয়িং কেনা হচ্ছে। সেসময় বোয়িং কেনার জন্য নিজের এক্স হ্যান্ডেলে বাংলাদেশে প্রশংসাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন বোয়িং বোয়িং কেনার ঘোষণা আর চুক্তির খবরের মধ্যে এয়ারবাস বিক্রি করতে সরকারের ভেতরে লবিং আর কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছিল ইউরোপের দেশগুলো। এক সপ্তাহ আগে ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বলেছিলেন, এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা। তার ইঙ্গিত ছিল এয়ারবাস কেনার ওপর সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক নির্ভর করবে। ঠিক এক সপ্তাহের মাথায় এসে সরকারের তরফে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ১০টি এয়ারবাস কেনার ঘোষণা এল।

সব মিলিয়ে বিএনপি সরকারের ক্ষমতায় আসার সাত মাসের মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমানের জন্য মোট ৩৫টি উড়োজাহাজ কেনার ঘোষণা এল। এর মধ্যে মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি এবং ফ্রান্সভিত্তিক এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনা হচ্ছে।

বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৪টি বোয়িং ও পাঁচটি ড্যাশ-৮। এয়ারবাসের ১০টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে এবং বোয়িংয়ের চুক্তি করা ২৫টি উড়োজাহাজ যোগ হলে আগামী বছরগুলোতে বিমানের বহরে নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫। এতে কয়েক বছরের মাথায় বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ৫০ ছাড়াবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার এয়ারবাস থেকে কেনা হচ্ছে ১০ উড়োজাহাজ

আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬