ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হবে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 19

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

আজ মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ছোটবেলা থেকেই সম্পৃক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যেই ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে।

এহসানুল হক মিলন বলেন, ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। শিক্ষার্থীদের চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় পাঠ্যক্রমে আরও নতুন বই সংযোজনের বিষয়টিও বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে প্রতিবেশী ও আশপাশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো তুলনামূলকভাবে কম।

মাহ্দী আমিন বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ জ্বালানি তেলে বেশি ভর্তুকি দিয়ে দাম সহনীয় রাখার চেষ্টা করছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হবে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০২:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬