ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জটিলতা কাটিয়ে শুক্রবার আসছে রূপপুরের জ্বালানি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০২:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 17

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে অবশেষে আগামীকাল শুক্রবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে। রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে শুক্রবার নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চালান পৌঁছানোর কথা রয়েছে। পরে কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় তা পাবনার ঈশ্বরদীর রূপপুরে নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—সব মিলিয়ে নয়টি কার্গোতে পারমাণবিক জ্বালানি আসবে। শুক্রবার প্রথম চালান দিয়ে সরবরাহ শুরু হবে। ডিসেম্বরের মধ্যেই পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, পারমাণবিক জ্বালানি পরিবহনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। কার্গো বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করে, সেসব দেশের অনুমতিও নিতে হয়। রাশিয়া ও বাংলাদেশের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও পাকিস্তানের অনুমতি না পাওয়ায় আগের নির্ধারিত একটি ফ্লাইট শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। পরে পাকিস্তানের ছাড়পত্র পাওয়ায় নতুন করে ফ্লাইটের প্রস্তুতি নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কার্গো বিমানটির নির্ধারিত রুট রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশ। আগেরবার পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার কারণ নিয়ে নানা আলোচনা হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত ছিল না। বিমান চলাচলসংক্রান্ত কারিগরি ও পদ্ধতিগত বিষয়েই ওই জটিলতা তৈরি হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জটিলতা কাটিয়ে শুক্রবার আসছে রূপপুরের জ্বালানি

আপডেট সময় : ০২:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬