ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

হামের প্রকোপ মোকাবিলায় দেশব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার রাজধানীর কড়াইলের টিএনটি খেলার মাঠে টিকাদান কর্মসূচির সূচনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এ কর্মসূচির আওতায় বাদ পড়া ২৪ লাখসহ মোট ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

তিনি বলেন, “আমরা নতুনভাবে আজকে ৩৪ লাখ বাচ্চাকে টার্গেট করেছি। এর মধ্যে ১০ লাখ নতুন করে ছয় মাস বয়সে পৌঁছানো শিশু, বাকি ২৪ লাখ আমাদের আগে বাদ পড়া শিশু। ৩৪ লাখ বাচ্চাকে আমরা এই ক্যাচ-আপ প্রোগ্রামে আওতাভুক্ত করেছি দেশব্যাপী।”

হামে মৃত্যু ঠেকাতে এর আগে বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করলেও প্রকোপ কমেনি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০১ জনের।

অপরদিকে হাম নিয়ে হাসপাতালে রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জনে। এর প্রেক্ষিতে সরকার আবার হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।

শনিবার ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৫ এপ্রিল থেকে তিন ধাপে টিকাদান কর্মসূচি শুরু করে এবং ২০ এপ্রিল থেকে দেশব্যাপী কর্মসূচি জোরদার করা হয়। এর আওতায় ১ কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

পরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচিতে একই বয়সসীমায় ২ কোটি ২৫ লাখ শিশুকে পাওয়া যায়। দুই কর্মসূচির ৪০ লাখের ব্যবধান ঘোচাতে বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে ‘মপ-আপ’ কর্মসূচি নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

আপডেট সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬