ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের শান্তি প্রস্তাব ট্রাম্পের ‘প্রত্যাখ্যান’

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালির নৌঅবরোধ তুলে নেওয়ার যে প্রস্তাব ইরান দিয়েছে তা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

রয়টার্স লিখেছে, এ খবর প্রকাশ পেলেও ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরান এই কূটনৈতিক উদ্যোগের কথা জানায়। দেশটি বলেছে, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এর মাধ্যমে কৌশলগত জলপথটি পুনরায় খুলে দেওয়া ও সাত দিনের মধ্যে অঞ্চলটিতে সামরিক সংঘাত বন্ধ করা সম্ভব।

জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেন, “চুক্তিতে পৌঁছানো এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা থাকলে এখনই সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

তিনি বলেন, ওয়াশিংটন সম্মত হলে সংঘাত থামার পর পারমাণবিক কর্মসূচিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যৌথ বিষয়ে আলোচনায় বসতে পারে উভয় পক্ষ।

তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র এ শান্তি চুক্তি মেনে নিলেও পারমাণবিক কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের শান্তি প্রস্তাব ট্রাম্পের ‘প্রত্যাখ্যান’

আপডেট সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬