ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

মাদারীপুরের শিবচরে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার বেলা ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এ দুর্ঘটনায় আরও অন্তত দশজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসির রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করি।”

পু‌লিশ ও স্থানীয়রা বলছে, খুলনা থে‌কে ঢাকাগামী ‘পালকি পরিবহনের’ বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী ‘হানিফ পরিবহনের’ একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থে‌কে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ‘পাল‌কি প‌রিবহ‌নের’ তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় দুই বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবচরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

আপডেট সময় : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬