ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী পুলিশ সদস্যদের এইচপিভি টিকায় কমিউনিটি ব্যাংকের সহায়তা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে নারী পুলিশ সদস্যদের মধ্যে এইচপিভি টিকা প্রদান ও সচেতনতা বৃদ্ধিতে আইসিডিডিআর,বিকে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

‘নারী পুলিশ সদস্যদের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিরসন’ শীর্ষক এ উদ্যোগে ১৮ থেকে ৪৫ বছর বয়সী সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এএফপিবি) ১৮৮ জন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে।

আইসিডিডিআর,বির সহকারী বিজ্ঞানী ডা. রিজওয়ানা খানের নেতৃত্বে সাত ধাপে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর মধ্যে রয়েছে প্রাথমিক জরিপ, সচেতনতা কার্যক্রম, টিকা প্রদান, পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ। পাশাপাশি মাসিক স্বাস্থ্যবিধি ও সামগ্রিক সুস্থতা নিয়েও সচেতনতা তৈরি করা হবে।

এ উপলক্ষে আইসিডিডিআর,বিতে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে প্রতীকী চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. আলী হোসেন ফকির বলেন, নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও সুরক্ষা অগ্রাধিকার। আইসিডিডিআর,বির সঙ্গে এ উদ্যোগ সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখবে এবং কর্মক্ষেত্রভিত্তিক টিকা কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করবে।

ডা. তাহমিদ আহমেদ বলেন, কর্মক্ষেত্রভিত্তিক টিকা কার্যক্রম নিয়ে গবেষণা জাতীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী পুলিশ সদস্যদের এইচপিভি টিকায় কমিউনিটি ব্যাংকের সহায়তা

আপডেট সময় : ০৯:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬