ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার এসপি মো. আনিসুজ্জামান।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসপি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে অপ্রতিমের আইফোন নেয়াকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হলেও, এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা জানতে আরও তদন্ত প্রয়োজন।

হত্যার বর্ণনায় পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৫টা থেকে ৬টার দিকে ওই জঙ্গলে আইফোন ছিনিয়ে নিতে গেলে অপ্রতিম তাদের বাধা দেয়। এতে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

এরপর প্রথমে তুহিন, পরে ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হলে ফোন নিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন, ফাহাদ, কামরুল এবং সিয়ামসহ মোট চারজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ আরও বলেন, তারা সবাই হত্যার দায় স্বীকার করেছে।

এসপি বলেন, এরপরই তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তুহিনের বাসা থেকে আইফোন উদ্ধার করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপ্রতিম হত্যার ঘটনায় আটক তুহিন ও অন্যদের অতীত রেকর্ড যাচাই করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা থাকার তথ্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় বাইক ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রচার হলেও বাস্তবে থানায় এ বিষয়ে কোনো অভিযোগ বা মামলা পাওয়া যায়নি। তবে অপ্রতিমের আইফোনটি তুহিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ, শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি

আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬