ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে জ্বালানি স্থাপনায় হামলা, মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের আকাশসীমায় ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে শনাক্ত ও ধ্বংস করেছে। এ ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তারা নিশ্চিত করেনি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানান, রাজধানী ছাড়াও বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরে বেসামরিক লক্ষ্যবস্তুতে চালানো একাধিক ‘শত্রুতামূলক হামলার চেষ্টা’ প্রতিহত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদিতে জ্বালানি স্থাপনায় হামলা, মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

আপডেট সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬