সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১৬
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ০৭:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 26
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১১৬ জন। আর ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন। তাদের মধ্যে ৬৩ জনই ঢাকা বিভাগে মারা গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ৯৪৮ জনের মৃত্যু হয়েছে।
গেল ছয় মাসে হামে প্রাণ হারিয়েছে মোট এক হাজার ৪৮ জন।
























