ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি খেলবেন শেষবারের মতো

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

শেষবার দর্শক মাতাবেন মেসি। মেসির সম্মানে একটি প্রীতি ম্যাচের আয়োজন করবে আর্জেন্টিনা। তারপর লিওনেল মেসিকে আর কখনোই দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে।

আন্তর্জাতিক ফুটবল থেকে গত মাসেই অবসরের ঘোষণা দেন মেসি। তখনই শোনা গিয়েছিল, কিংবদন্তিকে যথাযথ সম্মান দিয়ে বিদায় জানাতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সে জন্য ফিফা আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে অন্তত একটি প্রীতি ম্যাচে মেসিকে দলে রাখবে এএফএ।

মেসি যেন ঘরের দর্শকদের সামনে থেকে বিদায় নিতে পারেন, সে জন্যই এ সিদ্ধান্তের কথা তখন শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হচ্ছে।

বুয়েনস এইরেসে ৮৫ হাজার আসনের মনুমেন্তাল স্টেডিয়ামে আগামী ৬ অক্টোবর প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে। জাতীয় দলের জার্সিতে এটাই হবে তাঁর বিদায়ী ম্যাচ।

ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার কথায়ও সেটাই ফুটে উঠল, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন আগামী ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনাতে সে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেসি খেলবেন শেষবারের মতো

আপডেট সময় : ১১:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬