ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

Oplus_16908288

পরিবর্তন, প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দিনটি উদযাপন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সে কেক কাটেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। এ সময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মো. আলী হোসেন ফকির বলেন, সাত বছরে কমিউনিটি ব্যাংক যে আস্থা ও সক্ষমতা অর্জন করেছে, তা গর্বের। ভবিষ্যতে আরও আধুনিক, জনবান্ধব ও টেকসই ব্যাংকিং সেবা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘ট্রান্সফর্ম, গ্রোথ এবং সাসটেইনেবিলিটির মাধ্যমে’ কমিউনিটি ব্যাংককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। প্রযুক্তি, উদ্ভাবন ও সেবার মান উন্নয়নের পাশাপাশি গ্রাহকের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়েও কেক কাটা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়। কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের সাত বছরের পথচলা, অর্জন ও বিভিন্ন চ্যালেঞ্জের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৯ সালের মধ্যে কমিউনিটি ব্যাংককে বাংলাদেশের একটি আস্থাশীল, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে ব্যাংকটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬