ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে নারীর ৪ টুকরো লাশ, মেলেনি দুই পা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

রাজধানীর আদাবরে হাক্কারপাড় খালে একটি কালো ব্যাগের ভেতর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খালপাড়ের ময়লার মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাকপ্যাক পড়ে ছিল। পরে কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত এবং পরে মাথা গড়িয়ে পড়ে। খালে তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খালের ময়লার মধ্যে তল্লাশি চালিয়ে দেহের আরও অংশ উদ্ধার করা হয়। তবে নিহত নারীর দুই পা এখনো পাওয়া যায়নি।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, হাক্কারপাড় খালে একটি স্কুলব্যাগ ভেসে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে।

ওসি জানান, ব্যাগটি খুলে দেখা যায়, সেখানে এক নারীর মাথা, শরীর ও দুই হাত। মরদেহের টুকরাগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদাবরে নারীর ৪ টুকরো লাশ, মেলেনি দুই পা

আপডেট সময় : ০৭:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬