ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজকে আইনের আওতায় আনার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দীর্ঘদিনের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং গুরুতর ও বড় দুর্নীতির দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও সচিব মো. সাইদুর রহমান খান।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহির অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন।

গুরুতর ও বড় দুর্নীতির ঘটনায় দ্রুত অনুসন্ধান এবং কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুদককে সাংবিধানিক ও আইনি দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজকে আইনের আওতায় আনার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬