ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, তথ্য দিলেই পুরস্কার

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমন্বিত অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে র‍্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‍্যাব মিডিয়া থেকে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়।

হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে এই যৌথ অভিযানে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রেখে নিরাপদে পুরস্কার প্রদানের নিশ্চয়তা দিয়েছে সংস্থাটি।

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিতে র‍্যাবের হটলাইন নম্বর ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯-এ যোগাযোগ করা যাবে।

এছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও তথ্য দেওয়া যাবে বলে জানিয়েছে র‍্যাব। তথ্যদাতার পরিচয় গোপন রাখা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রদত্ত তথ্যের ভিত্তিতে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, তথ্য দিলেই পুরস্কার

আপডেট সময় : ০১:৪১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬