ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

বাংলাদেশ আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রিটের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে’র প্রজ্ঞাপন জারি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল দাবির আরজি জানানো হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় ১২ মে’র প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

রিটটি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবারের কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে ২০২৫ সালের ১২ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এসময়ে যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন প্রচারণাও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি মিছিল, সভা-সমাবেশ, সম্মেলনসহ সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন নামে এক ব্যক্তি রিটটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট সময় : ১২:৫৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬