ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না হাসিনা, কারণ জানালেন আসিফ

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লার মানুষ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না এবং তাদের বঞ্চিত করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালের জুলাইয়ে কুমিল্লায় প্রথম দিকেই প্রতিরোধ গড়ে ওঠে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তার দাবি, কুমিল্লার মানুষ কখনো প্রতিবাদ করতে ভয় পায়নি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই বাকশাল ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার মানুষের অবস্থান ছিল দৃঢ়। এ কারণেই শেখ হাসিনা কুমিল্লার মানুষকে বঞ্চিত করতেন বলে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদের ভাষ্য, কুমিল্লার মানুষের প্রতিবাদ ও আন্দোলনের ভূমিকা শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না হাসিনা, কারণ জানালেন আসিফ

আপডেট সময় : ০৮:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬