ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতপার্থক্য থাকলেও ভারতের সঙ্গে আলোচনা চলবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা সবসময় খোলা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রতিবেশী দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও সংলাপের পথ বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তাঁর মতে, পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের জটিল বিষয়গুলো আলোচনার মাধ্যমেই সমাধানের সুযোগ রয়েছে।

এসময় প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছুই না।

শেখ হাসিনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ জায়গা দেবে না।

মতবিনিময়ে বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, বিদ্যুতের সমস্যা অনেকটাই শিগগিরই সমাধান হবে। প্রধানমন্ত্রী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মতপার্থক্য থাকলেও ভারতের সঙ্গে আলোচনা চলবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬