ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ও পরিবার নিয়ে কটূক্তি, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি এবং রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুর থেকে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাছা থানার ওসি গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাছা এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও পোস্ট দিয়ে আসছিলেন। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে তার যোগাযোগ এবং রাষ্ট্রবিরোধী অপপ্রচারে জড়িত থাকার অভিযোগও তদন্ত করা হচ্ছে।
তবে বিদ্যুৎ বিল নিয়ে তার ব্যক্তিগত কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে সিফাতের সঙ্গে এনসিপির কোনো যোগসূত্রও পাওয়া যায়নি বলে দাবি করেছে গাছা থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী ও পরিবার নিয়ে কটূক্তি, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আপডেট সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬