বিএনপির নতুন দায়িত্ব পেলেন এ্যানি
- আপডেট সময় : ০৭:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 18
ঢাবি সিনেটে ২৫ গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন: জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ৮ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমন্বয় কমিটির সদস্যরা হলেন—
১. মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এমপি — আহ্বায়ক
২. অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান — সদস্য সচিব ও সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩. ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম — সদস্য
৪. অধ্যাপক ড. আব্দুস সালাম — প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়
৫. অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী — প্রো-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়
৬. অধ্যাপক মো. লুৎফর রহমান — প্রো-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়
৭. অধ্যাপক ড. আবুল কালাম সরকার — ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৮. মো. আবদুস সাত্তার পাটোয়ারী — সদস্য
কমিটিকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি, নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।
























