ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি কিংবা ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে—এমন প্রতিবেদন সঠিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য নুরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুরুল হাসান তার প্রশ্নে জানতে চান, বিভিন্ন সংবাদমাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি থেকে শুরু করে ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে যাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে কতটি কারখানা বন্ধ হয়েছে এবং সেগুলো কবে নাগাদ পুনরায় চালু হবে?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, এসব প্রতিবেদনে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়। তিনি বলেন, ‘আপনি যদি একটু বেশি তথ্য নিতেন, তাহলে দেখতেন—আপনি যে ৯৫টি কারখানা বন্ধের কথা বলেছেন, সেই তথ্যের সূত্র যারা ব্যবহার করেছিলেন, তারা পরের দিনই দুঃখ প্রকাশ করে বলেছিলেন, তাদের তথ্য সম্পূর্ণ ভুল ছিল।’

প্রধানমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনে সম্ভবত ২০২২ সালের কোনো পুরোনো সংবাদ বা তথ্য ব্যবহার করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই প্রতিবেদন প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করা হয়।

এর আগে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬