ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর রেকর্ড ভেঙে ইতিহাসের পথে এমবাপ্পে

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 10

রিয়াল মাদ্রিদের হয়ে দ্রুত ১০০ গোলের মাইলফলকে পৌঁছে রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সে রেকর্ডে এবার জোরালোভাবে হানা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

১০৫ ম্যাচে ৮৯ গোল করা ফরাসি ফরোয়ার্ডের সামনে এখন রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

চলতি মৌসুমে ২ নভেম্বরের মধ্যে খেলতে পারেন আরও ১২টি ম্যাচ, এ সময়েই ১১ গোল করতে পারলে নতুন ইতিহাস গড়বেন এমবাপ্পে।

এবার সে একই সংখ্যক ম্যাচ খেলে রোনালদোর রেকর্ডের কাছে পৌঁছে গেছেন এমবাপ্পে। ১০৫ ম্যাচে তার গোল এখন ৮৯টি। অর্থাৎ ১০০ গোল পূর্ণ করতে প্রয়োজন আরও ১১টি গোল।

রিয়ালে অভিষেক মৌসুমেই নিজের গোল করার সামর্থ্যের জানান দিয়েছিলেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেছিলেন তিনি। এর মধ্যে লা লিগায় ছিল ৩১ গোল। দুর্দান্ত এ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন বুটও জিতেছিলেন ফরাসি ফরোয়ার্ড।

চলতি লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে ৮৯ গোলে পৌঁছে যান এমবাপ্পে। ফলে রোনালদোর সঙ্গে তার তুলনাটা আরও জোরালো হয়েছে। কারণ দুজনই রিয়ালের হয়ে ১০৫ ম্যাচ খেলেছেন, যদিও ম্যাচসংখ্যায় রোনালদো পৌঁছেছিলেন ১০০ গোলে আর এমবাপ্পে ৮৯-এ।

এখন এমবাপ্পের সামনে কঠিন এক সমীকরণ। ২ নভেম্বরের আগে তার হাতে রয়েছে ১২টি ম্যাচ। রোনালদোর রেকর্ড ভাঙতে হলে এ ১২ ম্যাচে তাকে করতে হবে অন্তত ১১ গোল।

অর্থাৎ সময়ের হিসাবে রোনালদোকে ছাড়িয়ে যেতে হলে প্রতি ম্যাচে প্রায় একটি করে গোল করতে হবে এমবাপ্পেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোনালদোর রেকর্ড ভেঙে ইতিহাসের পথে এমবাপ্পে

আপডেট সময় : ০১:০০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬