ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে’

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 30

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার।

তিনি বলেন, তবে স্বার্থ থাকলে এগোবেনা বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে। এর বাইরে কিছু হলে বিএনপি সরকার সায় দেবে না।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবকদল মাঠে থাকবে বলে এসময় আশা করেন রিজভী।

এছাড়া যেকোন ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবিলা করবে বলেও জানান বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।

এসময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে’

আপডেট সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬