প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 28
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে আপনারা জানতে পারবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চলতি মাসে সরকারপ্রধানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে প্রধানমন্ত্রীর সফরের পূর্বে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ।
ঢাকার চাওয়া, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত এবং সন্দেহভাজন ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদী হত্যাকারীদের প্রত্যর্পণ করবে ভারত।
























