বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিন জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 24
সিলেটের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেন। সিলেট মহানগর পুলিশের (উত্তর) উপ কমিশনার মোহাম্মদ সাইফুল এ তথ্য নিশ্চিত করেছেন ।
নিহতরা হলেন-ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তার স্ত্রী মালু বেগম (৭৬)। গৃহকর্মীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিসি সাইফুল বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে বিস্তারিত বলা যাবে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রীসহ অপর এক নারীর গলা কেটে কে বা কারা হত্যা করেছে। স্থানীয়রা এটি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। হাজী আব্দুস সাত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম গণমাধ্যমকে জানান, আমরা খবর পেয়েছি গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ একটি বাড়িতে রয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
























