ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০২:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 23

আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেয়। এ সময় তারা প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটির দায়িত্ব নেয়ার বিষয়টি সরকারপ্রধানকে অবহিত করেন।

প্রধানমন্ত্রীকে অ্যামচেম জানায়, নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।

সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬