সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 12
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঢাকাগামী আল-আরাফাহ ও হাইড্রোলিক বালুর গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৫ জন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাক সড়কের ওপর ছিটকে পড়েছে।
























