ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক: এনভিডিয়ার হুয়াংকে কংগ্রেসে তলব

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 0

সন্দেহভাজন এক চীনা নারী গুপ্তচরের সঙ্গে কথিত সম্পর্কের বিষয়ে সাক্ষ্য দিতে চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার পদ্য পদত্যাগী সিইও জেনসেন হুয়াংকে তলব করেছে মার্কিন কংগ্রেস।

বিবিসি লিখেছে, আগামী মাসে সেনেটের একটি কমিটির সামনে তাকে হাজির হতে বলা হয়েছে।

অ্যালিস হুয়াং নামের এক নারী ব্যবসায়ীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। অ্যালিস হুয়াংকে চীনের গুপ্তচর বলে সন্দেহ করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

নানামুখী আলোচনার মধ্যে এনভিডিয়া বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিতে বাধ্য হয়। তার দুই দিনের মাথায় বৃহস্পতিবার বিশ্বের অন্যতম দামী এই কোম্পানির শীর্ষ পদ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ান হুয়াং। এই নাটকীয় ঘটনাপ্রবাহ সিলিকন ভ্যালিতে বড় ধরনের আলোড়ন তুলেছে।

চীনে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির বিষয়টি খতিয়ে দেখার অংশ হিসেবে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককেও আগামী ডিসেম্বরে সেনেট ব্যাংকিং কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে।

এই কেলেঙ্কারির খবর শিরোনামে আসার পর মাত্র পাঁচ দিনে শেয়ারবাজারে ৫৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে এনভিডিয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক: এনভিডিয়ার হুয়াংকে কংগ্রেসে তলব

আপডেট সময় : ০১:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬