ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে তিন বাসে আগুন

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 12

রাজধানীর মিরপুরে পৃথক দুই স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতারও করা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোড ও এ দিন ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি সিট, সিটের কাভার, জানালার গ্লাস, পেছনের গ্লাস ও বডির অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরে তিন বাসে আগুন

আপডেট সময় : ১১:৩৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬