‘প্রচুর অর্থ খরচ করে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী লীগ’
- আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 11
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, প্রচুর অর্থ খরচ করে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। খালি বাসে আগুন দেওয়া হলেও মানুষের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। আর একটি ঘটনায় একজন মানুষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
তিনি বলেন, একটা সরকার জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে, যখন এ ধরনের ঘটনা ঘটে এবং একটা মৃত্যুও যখন হয়, সেটা নিশ্চিতভাবেই যে কেউ মনে করতে পারে যে এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ সেটা ঠেকাতে ব্যর্থ হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তাদের অনেকে হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে। জনগণকে অযথা ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



























