বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১০:৩৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 31
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মায়ের কথা বলে স্মৃতিকাতর হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই মুহূর্তে তিনি কিছুটা স্মৃতিকাতর।
প্রধানমন্ত্রী জানান, এই বিশ্বমঞ্চে দাঁড়িয়েই তাঁর পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশ ও জনগণের পক্ষে ভাষণ দিয়েছিলেন।
তিনি বলেন, ‘একইভাবে আজ আমিও আমার দেশ এবং জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছি।’
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক পরিবর্তন, বিশ্বশান্তি ও সংঘাতের কূটনৈতিক সমাধান, ফিলিস্তিনের স্বাধীনতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচার, নিরস্ত্রীকরণ, অভিবাসন, অর্থনীতি ও কর্মসংস্থান, নারী ও তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সমান সুযোগ, এলডিসি উত্তরণ এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও সরকারের পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, মানবিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ এবং বিশ্বব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




























