ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটপরিবর্তনে কাজে মন বসে না কলমাকান্দা উপজেলা এলজিইডি কর্মকর্তা মমিনুলের!

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 13

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা এলজিইডি কর্মকর্তা মমিনুল ইসলামের একটি ফোনালাপকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর স্নেহভাজন হিসেবে পরিচিত এই কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও একই কর্মস্থলে বহাল রয়েছেন।

ফোনালাপে মমিনুল ইসলামকে বলতে শোনা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে কাজে আর আগের মতো মন বসে না। বর্তমান সময়ের কাজকর্ম ও নেতাকর্মীদের আচরণ নিয়েও তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন বলে রেকর্ডে শোনা যায়। এ ছাড়া এলাকায় আসা মেগা প্রকল্পগুলো সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর বদৌলতে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

ফোনালাপে তিনি আরও বলেন, সুযোগ পেলেই সাবেক সংসদ সদস্যের প্রশংসা করেন। সাবেক এমপি তাকে স্নেহ করে কলমাকান্দায় নিয়ে এসেছিলেন—সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি তার প্রশংসা করেন বলে কথোপকথনে শোনা যায়।

কল রেকর্ড শুনতে লিঙ্কে ক্লিক করুন 👈

বর্তমানে বিএনপি সরকারের আমলেও সরকারি উন্নয়নকাজ চলমান। এমন পরিস্থিতিতে একজন সরকারি কর্মকর্তার রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ এবং সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যের প্রতি আনুগত্যের কথা তুলে ধরার বিষয়টি তার পেশাগত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী এলাকার এই কর্মকর্তার বক্তব্য ও ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটপরিবর্তনে কাজে মন বসে না কলমাকান্দা উপজেলা এলজিইডি কর্মকর্তা মমিনুলের!

আপডেট সময় : ১২:২৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬