ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 16

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক করে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল কাদির ভূঁইয়া জুয়েল।

রোববার দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের কথা জানানো হয়।

চার সদস্যের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আগের কমিটিতে একই পদে ছিলেন।

পুরনো কমিটিতে আহ্বায়ক ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করল বিএনপি।

উত্তরের আহ্বায়ক হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। আর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন

আপডেট সময় : ০১:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬