ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সানার কাছে সৌদি বিমান হামলায় নিহত ৩৩

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 1

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে হুতিদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

শনিবারের এ হামলায় আরও ৩৯ জন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয়টির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা সাবা।

রয়টার্স লিখেছে, জুলাইতে সৌদি আরব ও ইরান সমর্থিত হুতিদের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে এটি খবর হওয়া অন্যতম প্রাণঘাতী হামলা। তবে রয়টার্স স্বতন্ত্রভাবে এই বিবরণটি যাচাই করতে পারেনি। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, তারা খবরটি যাচাই করে দেখছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল, এতে দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণগুলো অনেকাংশে থেমেছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার পর যুদ্ধবিরতি ভেঙে পড়েছে।

জুলাই থেকে সৌদি আরব তার ইয়েমেনি মিত্রদের পক্ষ হয়ে হুতিদের সামরিক অবস্থান ও স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়ে আসছে। আর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সানার কাছে সৌদি বিমান হামলায় নিহত ৩৩

আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬