ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে কয়েক দফায় ককটেল বিস্ফোরণ

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 16

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন।

তিনি জানান, রাত ১টা দশ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

রাতের আঁধারে ধারণকৃত বিভিন্ন ভিডিওতে দেখা যায় হেলমেট পড়া এক ব্যক্তি, বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যাত্রাবাড়ীতে কয়েক দফায় ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৬:০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬