ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 16

বাংলাদেশের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন। পাকিস্তানের লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে দুই সপ্তাহের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আগামী ৯ নভেম্বর থেকে শুরু হয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

গত বুধবার (০৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নেবেন বলে জানা যায়। আগামী ৮ নভেম্বর তারা পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন। কর্মকর্তাদের যাতায়াত, আবাসন, খাবার এবং প্রশিক্ষণসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের প্রশিক্ষণে অংশ নিতে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তর থেকে কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুজন করে কর্মকর্তা অংশ নিচ্ছেন। অন্য কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রশিক্ষণের জন্য কর্মকর্তাদের নাম চূড়ান্ত করে।

প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা জামান জানিয়েছেন, পাকিস্তান সরকারের আমন্ত্রণে আয়োজিত এই কর্মসূচিতে দেশটির প্রশাসনিক ব্যবস্থা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং সরকারি নীতিকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন নিয়েও প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ কর্মদিবসের মধ্যে অংশগ্রহণকারী প্রত্যেক কর্মকর্তাকে তাদের সফর ও প্রশিক্ষণসংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

এর আগে চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো পাকিস্তানে প্রশিক্ষণ নিতে যান বাংলাদেশের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে ৪ মে থেকে ২১ মে পর্যন্ত তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই দলে অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ১১ জন কর্মকর্তা ছিলেন। প্রথম দফার প্রশিক্ষণের পর এবার দ্বিতীয় দফায় আরও বড় পরিসরে ৩৫ কর্মকর্তাকে পাকিস্তানে পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

আপডেট সময় : ১২:২০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬