ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েলসে ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে এনার্জি ড্রিংক

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 4

যুক্তরাজ্যের ওয়েলসে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

এ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন তরুণ-তরুণী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে পানীয় প্রস্তুতকারকদের সংগঠন বলছে, এ ধরনের নিষেধাজ্ঞার পক্ষে যথেষ্ট শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ওয়েলস সরকারের ভাষ্য, উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক গ্রহণের সঙ্গে শিশু-কিশোরদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সম্পর্ক রয়েছে। এর মধ্যে মাথাব্যথা, বিরক্তি, ক্লান্তি, পেটব্যথা, ঘুমের ব্যাঘাত, উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি উল্লেখযোগ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়েলসের প্রতিবেদনে বলা হয়েছে, কার্ডিফের তরুণদের সঙ্গে কথা বলে প্রস্তাবিত নিষেধাজ্ঞার প্রতি সমর্থন পাওয়া গেছে।

১৭ বছর বয়সী ভি বলেন, এসব পানীয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়া খুব সহজ। আর ১৬ বছর বয়সী সানি এনার্জি ড্রিংকের পরিবর্তে কফি পান করার পরামর্শ দিয়েছেন।

ওয়েলসের পুষ্টিবিদ ও নিবন্ধিত ডায়েটিশিয়ান আইসলিং পিগট এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অন্তত ১০ বছর দেরি হয়ে গেছে।

তিনি বলেন, ক্যাফেইন সাময়িকভাবে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ালেও পরে শরীরে ক্লান্তি নেমে আসে। অনেক শিশু পুষ্টিকর খাবারের পরিবর্তে এসব পানীয় গ্রহণ করছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

প্রস্তাব অনুযায়ী, চা ও কফি ছাড়া যেসব পানীয়তে প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন রয়েছে, সেগুলো ১৬ বছরের কম বয়সীদের কাছে বিক্রি নিষিদ্ধ করা হবে। দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, ভেন্ডিং মেশিন ও অনলাইন- সব ক্ষেত্রেই এ বিধিনিষেধ কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বয়স যাচাই, আইন প্রয়োগ ও শাস্তির কাঠামো নিয়ে জনমত সংগ্রহ করবে সরকার।

এর আগে ইংল্যান্ডেও একই ধরনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। রেড বুল, মনস্টার ও রিলেন্টলেসের মতো পানীয় এ বিধিনিষেধের আওতায় পড়বে।

তবে ব্রিটিশ সফট ড্রিংকস অ্যাসোসিয়েশন বলেছে, ২০১০ সাল থেকেই তাদের সদস্য প্রতিষ্ঠানগুলো ১৬ বছরের কম বয়সীদের লক্ষ্য করে এনার্জি ড্রিংকের প্রচার চালায় না। সংগঠনটির দাবি, শিশু-কিশোরদের ক্যাফেইন গ্রহণের বড় অংশই আসে এনার্জি ড্রিংক ছাড়া অন্যান্য উৎস থেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়েলসে ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে এনার্জি ড্রিংক

আপডেট সময় : ০৩:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬