ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 16

জামায়াতকে শুরুতেই রুখে দিতে না পারলে বাংলাদেশে আবারও বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আল-রাজী ভবনের সামনে সড়কে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে নুরুল হক নুর বলেন, ‘যে দল বাংলাদেশের জন্ম ও অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা এখনো দেশে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে। শুরুতেই তাদের রুখে দিতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশে আরও একটি বিপর্যয় দেখা দিতে পারে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু জামায়াতের মতো উগ্রবাদী দল বাংলাদেশকে ভারতের মতো একটি উগ্র রাষ্ট্রে পরিণত করতে চায়। যারা নব্য ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, তারাই এখন এক দফার কথা বলছে। তাদের এ অপচেষ্টা রুখে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন এবং ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতির পেছনে জামায়াতের মতো দলের রাজনৈতিক বিস্তারের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। জুলাই-পরবর্তী সময়ে কিছু তরুণ জামায়াতে ইসলামীকে পুনর্বাসনের চেষ্টা করেছেন।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

আপডেট সময় : ০৯:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬