ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 6

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বেসরকারি টেলিভিশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে বুধবার দুপুরে তাকে আটক করা হয়।

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের তথ্য দিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কারণে আমরা তাকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে এসেছি।

তবে কী ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সেটা তিনি ব্যাখ্যা করেননি। ইকবাল সোবহান চৌধুরী ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও আছেন।

ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি আকতার হোসেন বলেন, একটি নিউজ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা কী সে বিষয়ে আকতার হোসেনও স্পষ্ট করে কিছু বলেননি। তাদের কী গ্রেপ্তার করা হয়েছে কী না জানতে চাইলে আকতার হোসেন বলেন, না তাদের সাথে ডিবি কথা বলছে।

এই ঘটনার পর বিকেলে ডিবিসির কার্যালয়ে কথা বলতে গেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক।

অনিক বলেন, ডিবিসি অফিস থেকে যখন ইকবাল সোবহান চৌধুরী বের হচ্ছিলেন তখন তাকে রাস্তা থেকে নিয়ে গেছে ডিবি। কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমরা ক্লিয়ার না। আমরা ধারণা করে বলতে পারি জুলাই রেভ্যুলেশনের সময়কার যে মামলা ছিল, সেই কেন্দ্রীক কিছু। আমরাও ডিবিসির পক্ষ থেকে জানার চেষ্টা করছি কেন তাকে আটক করা হল।

ডিবিসির ক্রাইম চিফ রাজীব ঘোষকেও রাস্তা থেকে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে বলে জানিয়েছেন অনিক। তিনি বলেন, যেহেতু উনি ক্রাইম বিট করেন, ডিবিসির ক্রাইম চিফ তাই পুলিশের কর্মকর্তার সঙ্গে তার ভালো সম্পর্ক আছে। সেই সুবাদে কথা বলার জন্য তাকে নিয়ে যাওয়া হতে পারে।

এদিকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যদি তিনি (ইকবাল সোবহান চৌধুরী) আটক হয়ে থাকেন, তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

আপডেট সময় : ০৮:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬