ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে আরও বাড়লো সোনার দাম

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 8

স্বর্ণের দাম বেড়েই চলেছে। টানা দুই দফায় ৬৫৯৮ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম। তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের মূল্যবান ধাতুটির বাজারে।

এবার স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হবে। এরআগে, সোমবার (২ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে গত ৩১ অক্টোবর দাম কমানো হয়েছিল ভরিতে ১৬৩৩ টাকা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের বাজারে আরও বাড়লো সোনার দাম

আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬