ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারামুক্ত হলেন আখতারুজ্জামান

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 3

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

তার মুক্তির খবর পেয়ে তাকে স্বাগত জানাতে কারাগারের ফটকে ভিড় করেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে আসার পর আখতারুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। দীর্ঘদিন পর তার মুক্তিতে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়।

তবে এ সময় আখতারুজ্জামান কিংবা উপস্থিত দলীয় নেতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কারামুক্ত হলেন আখতারুজ্জামান

আপডেট সময় : ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬