ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে আজও পুলিশ-পোশাকশ্রমিক ধাওয়া-পাল্টাধাওয়া

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 7

রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পোশাক শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পোশাকশ্রমিকরা আবারও মিরপুর-১০ এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পোশাকশ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ রাস্তায় কাউকে দাঁড়াতেই দিচ্ছে না। সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিলেন, আমরা তাদের সরিয়ে দিয়েছি।

এর আগে রবিবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শুরু হওয়া এ আন্দোলনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরে আজও পুলিশ-পোশাকশ্রমিক ধাওয়া-পাল্টাধাওয়া

আপডেট সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬