সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বরে সব অফিসের জন্য জরুরি নির্দেশ
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ০৭:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 8
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (১ নভেম্বর) এক প্রজ্ঞাপনে বলেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে গত ৫ অক্টোবর সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ক শ্রেণিভুক্ত হিসেবে দিবসটি রাখা হয়েছে।




























