ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 18

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

অসন্তোষ ও বিশৃঙ্খলা মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ রোববার গাজীপুরের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পোশাকশ্রমিকদের নতুন বেতন স্কেল নির্ধারণের লক্ষ্যে একটি মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল প্রায় ৮টার দিকে রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান নেন। এতে করে ওই গুরুত্বপূর্ণ মোড়সহ সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাইফূল ইসলাম নিশ্চিত করেছেন, একাধিক কারখানা থেকে শ্রমিকেরা এসে সড়ক অবরোধ করেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬