ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির নিউজ পোর্টাল হ্যাক

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 28

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও ৫ আগস্টের দৃশ্যাবলি প্রদর্শিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়। এ সময় পোর্টালটির নিয়মিত সংবাদ কনটেন্টের পরিবর্তে রাজনৈতিক বার্তা ও ৫ আগস্টের দৃশ্যাবলি ছবি ভেসে উঠছিল।

ওয়েবসাইটে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি দেখা যায়। এ ছাড়া ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যাচ্ছিল।

ঘটনার পর থেকে ডিএমপি নিউজের ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিএমপির নিউজ পোর্টাল হ্যাক

আপডেট সময় : ০৭:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬