ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 21

টানা দ্বিতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। গতকাল শুক্রবার এ দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা

আপডেট সময় : ১০:২২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬