ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 8

ক্রিপ্টোকারেন্সি বিনিময়ের প্ল্যাটফর্ম বাইন্যান্স জানিয়েছে, তাদের প্রায় ৬৩০ কোটি ডলার সমপরিমাণ অর্থ চুরি হয়েছে। এ ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠীর সাইবার হামলাকে সন্দেহ করছে ব্লকচেইন গোয়েন্দা প্রতিষ্ঠান।

বাইন্যান্স বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো বিনিময় প্ল্যাটফর্ম। চুরির ঘটনাটি ক্রিপ্টো জগতের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার প্ল্যাটফর্মটি থেকে সব ধরনের অর্থ জমা ও উত্তোলন স্থগিত করা হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, এক প্রকৌশলীর হ্যাক হওয়া ল্যাপটপ থেকে একজন হ্যাকার অননুমোদিত লেনদেন সম্পন্ন করেন। এ ঘটনায় হওয়া ক্ষতি বাইন্যান্স নিজেরা বহন করবে। ব্যবহারকারীদের অর্থ নিরাপদ আছে বলে এক বিবৃতিতে আশ্বস্ত করেছে প্ল্যাটফর্মটি।

আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বাইন্যান্স বলেছে, সমস্যাটির নিরাপদ ও পূর্ণাঙ্গ সমাধানে তাদের টিম দিনরাত কাজ করছে। অপরাধীদের পরিচয় নিশ্চিত করা এবং বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।

প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, তদন্ত শেষ হলে ঘটনার কারিগরি দিক নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

ব্লকচেইন গোয়েন্দা প্রতিষ্ঠান টিআরএম এক প্রতিবেদনে বলেছে, উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। টিআরএমের বৈশ্বিক নীতিবিষয়ক প্রধান আরি রেডবোর্ড হামলাটিকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন।

আল জাজিরাকে রেডবোর্ড বলেন, এভাবে বিপুল অর্থ চুরির পর উত্তর কোরিয়া সেটি অস্ত্র বিস্তার ও অন্যান্য অস্থিতিশীল কর্মকাণ্ডে ব্যবহার করে। ফলে এটি শুধু ক্রিপ্টো চুরির ঘটনা নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার বিষয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি

আপডেট সময় : ০৫:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬