ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 11

জাপানের নারিতা থেকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের এক অফিস আদেশে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কর্মকর্তাকে। সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। ব্যবস্থাপক (আইনবিষয়ক) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর নারিতা-ঢাকা রুটে পরিচালিত বিজি ৩৭৭ ফ্লাইটটির উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ ঘটনার প্রকৃত কারণ ও ধরন অনুসন্ধানের পাশাপাশি ত্রুটি শনাক্ত ও নিরসনে গৃহীত কারিগরি এবং পরিচালনাগত কার্যক্রম পর্যালোচনা করবে কমিটি।

এ ছাড়া ফ্লাইট বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা-ও খতিয়ে দেখবে কমিটি।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেবে তদন্ত কমিটি। গঠনের পর চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান

আপডেট সময় : ০২:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬