সাভারে যমুনা ব্যাংকের ১১৬তম উপশাখা উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 13
ঢাকার সাভারে যমুনা ব্যাংক পিএলসির ১১৬তম উপশাখা ‘নামা বাজার উপশাখা’ উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা গ্রাহকদের আরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উপশাখা চালু করেছে ব্যাংকটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, নতুন এ উপশাখার কার্যক্রম শুরুর ফলে সাভারের নামা বাজার ও আশপাশের এলাকার মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে। পাশাপাশি গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা ও বিনিয়োগসেবা প্রদানের মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে উপশাখাটি।































