সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ০৪:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 11
ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় অবস্থিত ‘আমান প্লাস্টিক কারখানায়’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে ১ জন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
খবর পাওয়ার পর দুপুর ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে একে একে মোট ৮টি ইউনিট উদ্ধার ও আগুন নেভানোর কাজে যুক্ত হয়।
ফায়ার সার্ভিস কর্মীদের টানা পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় দুপুর ২টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কারখানা থেকে একজন অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছেন।




























